যদিও যুদ্ধের শেষ দিকে এটি ব্যবহার শুরু হয় । তবে সামরিক বিশারদগণ এর মাধ্যমে প্রথম জানতে শুরু করেন ক্ষেপণাস্ত্রের ধ্বংসলীলা এবং ভাবতে শুরু করেন ভবিষ্যৎ যুদ্ধের এই গেমচেঞ্জার অস্ত্রটি সম্পর্কে ।
![]() |
| ভি-২ রকেট |
এই রকেট নিক্ষেপের জন্যে প্রস্তুত করতে ৯০ মিনিট সময় লাগত এবং নিক্ষেপের মাত্র ৩০ মিনিটের মধ্যে এটি ব্রিটেন এবং ফ্রান্সে আঘাত হানতে সক্ষম ছিল ।
ভয়াবহ ক্ষিপ্র এই রকেটকে রোখার মত কোনও প্রযুক্তি তখন ব্রিটেন, ফ্রান্স বা আমেরিকার হাতে ছিল না । আমেরিকা এবং সোভিয়েতরা এই ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি সম্পর্কে জানতে ব্যাকুল ছিল ।
যুদ্ধে জার্মানি পরাজয়ের পর ব্রিটেন , আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন এই ক্ষেপণাস্ত্র হস্তগত করে এবং তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন ঘটায় ।


Post A Comment: