প্যাট্রিয়ট আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণ যোগ্য। প্যাট্রিয়ট (এমআইএম-১০৪) এটি একটি দূরপাল্লা ক্ষেপণাস্ত্র।
এটি সব আবহাওয়াতে আকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোকাবেলা করতে পারে। এটি ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও অ্যাডভান্স এয়ারক্রাফট হামলা মোকাবেলায় বেশ পারদর্শী।
এই আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি বর্তমানে যুক্তরাষ্ট্র, জার্মানি, গ্রিস, ইসরাইল, জাপান, কুয়েত, নেদারল্যান্ডস, সৌদি আরব, কোরিয়া, পোল্যান্ড, সুইডেন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, রোমানিয়া, স্পেন এবং তাইওয়ান ব্যবহার করছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় এটি ব্যবহার করেছে। এটি কুয়েতে স্থাপন করা হয়েছিল।এটি সফলভাবে বিপুলসংখ্যক ভূমি থেকে ভূমি এবং গাইডেন্স মিসাইল ধ্বংস করেছিল।
প্যাট্রিয়ট আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় রাডারে কোনো বিমান থেকে হামলা শনাক্ত হলে এটি ৯ সেকেন্ডের মধ্যে প্রস্তুত হয়ে যায়।আধা মিনিট থেকে তিন মিনিটের মধ্যে কার্যকরী ভূমিকায় যায়।এর সবোর্চ্চ দূরত্ব ৭০ কিলোমিটার। তবে ২৪ কিলোমিটারের মধ্যে কার্যকরী ভূমিকা রাখতে পারে। এর মাথায় ৯০ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে।
সূত্র: যুক্তরাষ্ট্রের আর্মি টেকনোলজি


Post A Comment: