এস -৫০০ হল রাশিয়ার পরবর্তী প্রজন্মের সার্ফেস টু এয়ার মিসাইল বা স্যাম সিস্টেম।সার্ভিসে আসার পর এটিই হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী SAM মিসাইল সিস্টেম । 
এস -৫০০ স্যাম মিসাইল সিস্টেম
এস -৫০০ মিসাইল সিস্টেম টি এর আগের S-400 এর একটি আপগ্রেড ভার্সন। 
এস -৫০০ মিসাইল সিস্টেম এর সামনে কোন স্টেলথ বিমানই আর স্টেলথ থাকবেনা না কারণ এর শক্তিশালী রাডার বাবস্থায় আকাশে উড্ডয়ন রত সবকিছুই এটি Detect করতে পারে, এবং ধ্বংস করে দিতে পারে।এটির মাধ্যমে রাশিয়া তারকা যুদ্বের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।

এস -৫০০ কতটুকু কার্যকর তা বলার প্রয়োজন নাই,কেননা এই স্যাম সিস্টেমের আগের ভার্সনে তা প্রমানিত হয়েছে । যেমন, এখন পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের শ্রেষ্ট স্টেলথ এয়ারক্রাফট আমেরিকার f-22 ও B-2 এই স্যাম এর আগের ভার্সন এস-৪০০ মিসাইল সিস্টেমের নজর এড়িয়ে যেতে পারবেনা। সুতরাং বুঝাই যাচ্ছে এস-৫০০ কার্যক্ষমতা আগের ভার্সন গুলো থেকে অনেক গুন বেশি হবে। এমন কি বলা হয়,একটি মাছিও এই মিসাইল সিস্টেমের নজর থেকে এড়িয়ে যেতে পারবেনা। 

এটিতে মোট ৪ টি মিসাইল থাকবে এবং এর প্রতিটি তে এক ভিন্ন ক্ষমতা রয়েছে। এই মিসাইল গুলোর প্রতিটির গতি সেকেন্ডে ৫ কি কে ধব্বংস করে দিতে পারবে। 

বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী , এস -৫০০ হবে নতুন পঞ্চম প্রজন্মের জেনিথ রকেট ব্যবস্থা, তাতে ব্যালিস্টিক ও আকাশে গতিময় লক্ষ্য ধ্বংস করার জন্য একটি আলাদা করে সমাধানের নীতি নেওয়া হতে পারে. 
এস ৫০০ টার্গেট আইডেন্টিফাই করার পর থেকে সকল হিসাব নিকাশ শেষ করে মিসাইল ছুঁড়তে সময় নিবে মাত্র 3 থেকে 4 সেকেন্ড! এস ৪০০ এই কাজে 10 সেকেন্ড সময় নিত।

এই ব্যবস্থার প্রধান কাজ – মাঝারি পাল্লার রকেটের যুদ্ধাস্ত্রের সঙ্গে লড়াই, আর প্রয়োজনে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক রকেটের উড়ানের শেষ অংশে ও কিছু ক্ষেত্রে মাঝামাঝি জায়গাতেই ধ্বংস করার ক্ষমতা. সম্ভবতঃ, এস – ৫০০ বর্তমানে থাকা এস- ৪০০ “ট্রায়াম্ফ” ব্যবস্থার চেয়ে আরও ঘন সন্নিবদ্ধ ও গতিশীল হতে পারবে. 

এস – ৫০০ ব্যবস্থা পাবে খুবই শক্তিশালী রাডার ব্যবস্থা, যা ৮০০ – ৯০০ কিলোমিটার দূরে লক্ষ্যকে নির্ণয় করতে পারবে, এই কথা উল্লেখ করে রাজনৈতিক ও সামরিক বিশ্লেষণ ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর আলেকজান্ডার খ্রামচিখিন বলেছেন: “বলা যেতে পারে যে, এটা একটা স্ট্র্যাটেজিক ব্যবস্থা, 
যদি যা বলা হয়েছে, সেই বিষয় থেকে মন্তব্য করতে হয়. আর বলা হয়েছে যে, এই ব্যবস্থা সমস্ত কিছুকেই ধ্বংস করতে সক্ষম, তার মধ্যে আন্তর্মহাদেশীয় রকেটের যুদ্ধাস্ত্র ও এমনকি পৃথিবীর কাছের কক্ষ পথে থাকা কৃত্রিম উপগ্রহকেও. যদি এই ব্যবস্থা এমনই ভাল হয়, তবে তা সেই এলাকার স্ট্র্যাটেজিক আকাশ প্রতিরক্ষার কাজ অন্তত আগামী বেশ কয়েক বছরের জন্যই করতে পারবে, যেখানে এই ব্যবস্থা রাখা হবে। 
এটি এক সাথে ১০ টি ব্যালেষ্টিক টার্গেট কে ট্রাক করতে পারে এবং ৭ টি ধব্বংস করে দিতে পারে। এটি তৈরী করার কাজ শুরু হয় ২০১৪ সালে। রাশিয়া সম্ভবত ২০১৭ সালে ৫ ব্যাটারি এবং ২০২০ সালের মধ্যে ১০ ব্যাটারি এস-৫০০ সার্ভিসে আনবে।
এটি হবে বিশ্বের সবচেয়ে লং রেন্জ স্যাম সিস্টেম।

এস ৫০০ এর টার্গেট 
★ব্যালিস্টিক মিসাইল 
★হাইপারসনিক ক্রুজ মিসাইল 
★মনুষ্যবিহীন আকাশযান 
★কক্ষপথের নিচু স্তরে আসা স্যাটেলাইট 
★হাইপারসনিক এয়ারক্রাফট, ড্রোন, হাইপারসনিক অরবিটাল প্লাটফর্ম থেকে আসা যেকোন হুমকি

Share To:

K. Nayeem

Post A Comment: