রুশ সশস্ত্র বাহিনী রাশিয়ার সামরিক বাহিনী, যা সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাবার পর ১৯৯২ সালে গঠিত হয়।
রুশ সশস্ত্র বাহিনী 
ইতিহাস 
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তৎকালীন রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন ১৯৯২ সালে ৭ মে সোভিয়েত আর্ম ফোর্সের সদস্য ও সরঞ্জাম নিয়ে প্রতিষ্ঠা করেন রাশিয়ান সামরিক বাহিনী। আঞ্চলিক দ্বন্দ্ব, উভয় বিশ্বযুদ্ধ এবং শীতল যুদ্ধের সঙ্গে জড়িত ছিল এই সামরিক বাহিনী। সোভিয়েত ইউনিয়ন পতনের আগে এটি ছিল বিশ্বের অত্যন্ত শক্তিশালী সামরিক বাহিনী। যা সেই সময় সৈন্য এবং পারমাণবিক অস্ত্র সংখ্যার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ছিল।

বাজেট 
রাশিয়ার সামরিক বাজেট ৬৫.৬ বিলিয়ন মার্কিন ডলার(২০১৫)।যা মোট জিডিপির ৫.৪%।

রাশিয়া ফেডারেশনের সামরিক বাহিনী
স্থল বাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, স্ট্র্যাজিক রকেট ফোর্স, বিশেষ বাহিনী এবং এয়ারবোম ট্রুপস নিয়ে রাশিয়া ফেডারেশনের সামরিক বাহিনী গঠিত। 
নিয়মিত সেনা সদস্য ১০,০০,০০০ জন , 
রিজার্ভ আর্মি ২০,০০,০০০ জন এবং 
আধা-সামরিক বাহিনীতে রয়েছে ৪,৪৯,০০০ জন সদস্য। 

শক্তি 
রাশিয়ার রয়েছে ২২,৭১০টি সাঁজোয়াা ট্যাংক, 
একটি বিমানবাহী যুদ্ধজাহাজ, 
১৫টি উভচর যুদ্ধজাহাজ, 
পাঁচটি ক্রুজার, 
১৪টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, 
পাঁচটি ফ্রিগেট, 
৭০টি করভিট যুদ্ধজাহাজ, 
৩৩টি নিউক্লিয়ার সাবমেরিন, 
১৭টি সাবমেরিন, ১,২৬৪টি যুদ্ধবিমান, 
১৯৫টি বোমারু বিমান, 
১,২৬৭টি জঙ্গিবিমান, 
১,৬৫৫টি সাঁজোয়া হেলিকপ্টার এবং 
১২ হাজার পরমাণু অস্ত্র। 
রপ্তানি
রাশিয়া বিশ্বের অনেক দেশে অস্ত্র রপ্তানি করে থাকে। 
দুনিয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় অটোমেটিক রাইফেল একে-৪৭-এর নির্মাতা ও ডিজাইনার রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল মিখাইল কালাশনিকভ। এ পর্যন্ত প্রায় ১০ কোটিরও অধিক এই অস্ত্র বিক্রি হয়েছে এবং বিশ্বের প্রায় ৫০টিরও বেশি দেশের সামরিক বাহিনীতে এটি ব্যবহৃত হচ্ছে। 

অস্ত্রের বাজারে ধীরে ধীরে নিজেদের অবস্থান পাকাপোক্ত করছে রাশিয়া। অস্ত্র বিক্রির দিক থেকে ২০১৭ সালে দ্বিতীয় অবস্থানে আছে দেশটি। বরাবরের মতো প্রথম অবস্থানে যুক্তরাষ্ট্র। আর রাশিয়ার পরপরই যুক্তরাজ্যের অবস্থান। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে জানানো হয়, ২০১৭ সালে সারা বিশ্বে যে পরিমাণ অস্ত্র বিক্রি হয়েছে, এর প্রায় ১০ শতাংশ করেছে রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান। অস্ত্র বিক্রির শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে রাশিয়ার প্রতিষ্ঠান ১০টি। দেশটি ৩ হাজার ৭৭০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে। ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে রাশিয়ার অস্ত্র বিক্রি ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। তবে অস্ত্র বিক্রির একক বাজার এখনো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই আছে। মোট অস্ত্র বিক্রির ৫৭ শতাংশ করেছে মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠান।



Share To:

K. Nayeem

Post A Comment: