সম্প্রতি বিশ্বের ১৩৩টি দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার, তাতে বাংলাদেশ ও মিয়ানমারের শক্তির একটি ধারণা পাওয়া যাচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, জনসংখ্যায় মিয়ানমারের চেয়ে বাংলাদেশ বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।

গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স ২০১৯ অনুযায়ী, বিশ্বে সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যেখানে ৩৭তম, বাংলাদেশের অবস্থান সেখানে ৪৫।

তাদের এই তালিকাতে শুধুমাত্র সামরিক লোকসংখ্যা, অস্ত্র, যানবাহনের মতো বিষয়ই বিবেচনায় আসেনি - এর সঙ্গে যোগ হয়েছে জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, শিল্প, কর্মক্ষমতার মতো নানা বিষয়।

গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স ২০১৯ অনুযায়ী দুই দেশের মধ্যে সামরিক শক্তির প্রধান পার্থক্যগুলো:

ধরণ বাংলাদেশ মিয়ানমার
আয়তন  ১,৪৭,৬১০ বর্গকিলোমিটার ৬৭৬,৫৫২ বর্গকিলোমিটার
মোট জনসংখ্যা ১৬ কোটি ৩৬ লাখ ৫০ হাজার জন ৫ কোটি ১৪ লাখ (রোহিঙ্গা ব্যতীত)
জিডিপি ২৮৫.৮১৭ বিলিয়ন মার্কিন ডলার  ৯৩.৭৭ বিলিয়ন মার্কিন ডলার (৫০তম)
মাথাপিছু আয় ১ হাজার ৭৫১ মার্কিন ডলার ১ হাজার ৬৯১ মার্কিন ডলার
সক্রিয় সেনা এক লাখ ৬০ হাজার ৪ লাখ ৬ হাজার
রিজার্ভ সেনা ৬৫ হাজার ১ লাখ ১০ হাজার
বার্ষিক প্রতিরক্ষা বাজেট ১৫৯ কোটি মার্কিন ডলার ২৪০ কোটি ডলার
পারমাণবিক অস্ত্র নেই নেই
ট্যাংক ৩৪০টি ৪৩৪টি
সাঁজোয়া যান ৫২১টি ১৩০০টি
স্বয়ংক্রিয় আর্টিলারি ১৮টি ১০৮টি
তোয়ানো আর্টিলারি ৩৪০টি ১৫৮২টি
রকেট প্রজেক্টর ৩৬টি ১১৪টি
সামরিক বিমান ১৭৫টি ২৭৬টি
যুদ্ধবিমান ৪৫টি  ৫৯টি
পরিবহন কাজে ব্যবহৃত বিমান১২ টি ৯৭টি
প্রশিক্ষণ বিমান ৫৭টি ৮০টি
অ্যাটাক বিমান ৪৫টি ৮০টি
হেলিকপ্টার ৫৯টি ৮৬টি
অ্যাটাক হেলিকপ্টার নেই  ৯টি
সাবমেরিন  ২ টি   ১ টি (প্রক্রিয়াধীন)
বিমানবাহী রণতরী নেই নেই
নৌবাহিনীর মোট জাহাজ  ৮৯টি ১৫৫টি
দ্রুতগামী যুদ্ধজাহাজ (ফ্রিগেট)  ৬টি ৫টি
ডেস্ট্রয়ার নেই নেই
করভেটস্ (রণতরী) ৬টি ৩টি
পেট্রোল ভ্যাসেলস (টহল জাহাজ) ২৬টি ৬৫টি
মা্ইন ওয়ারফেয়ার ৪ টি ১১ টি
ক্ষেপণাস্ত্র এফএস ১৬ এর সংযুক্তি প্রক্রিয়াধীন    ৪ হাজার ২১২টি 
Share To:

K. Nayeem

Post A Comment: