সামরিক শক্তিতে যার দৌড় বেশি, বিশ্বে তার কর্তাগিরি তত বেশি। এ ছাড়া নিজের দেশের সুরক্ষার বিষয়টা তো আছেই। তাই সামরিক শক্তিতে এগিয়ে থাকার জন্য বিশ্বের বিভিন্ন দেশের দৌড়ঝাঁপের শেষ নেই। নিজেদের অন্যদের থেকে শক্তিশালী প্রমাণে সব লেগে থাকে নতুন মারণাস্ত্র আবিষ্কার ও বেচা-কেনার প্রতিযোগিতা।


এই পাল্লায় বিশ্বের কোন দেশ কতটা এগিয়ে তার তালিকা তৈরি করেছে গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেস্ক নামের একটি ওয়েবসাইট। ১৩৩ দেশের সামরিক বাহিনীর ৫০টি তথ্য বিশ্লেষণ করে ২০১৯ সালের জন্য তালিকাটি করা হয়েছে।

১৩৩টি দেশের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এর পরেই প্রথম দশের তালিকা দখল করেছে যথাক্রমে রাশিয়া, চীন, ভারত, ফ্রান্স, জাপান, দক্ষিন কোরিয়া, যুক্তরাজ্য, তুরস্ক, জার্মানি, ইতালি, মিসর, ব্রাজিল, ইরান ও পাকিস্তান। তালিকায় শেষের পাঁচটি দেশ হলো, সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক, মৌরিতানিয়া, সিয়েরালিয়ন, সুরিনাম ও ভুটান।


তালিকা তৈরি করতে গিয়ে দেশগুলোর মানবসম্পদ, প্রাকৃতিক সম্পদ, ভৌগোলিক গুরুত্ব, বিমান, নৌ ও সেনাবাহিনীর শক্তি ছাড়াও সৈন্যদের দক্ষতাকে বিবেচনায় নেওয়া হয়।

প্রকাশ করা নতুন এই তালিকা থেকে দেশগুলোর সামরিক শক্তির পার্থক্য স্পষ্টভাবে উঠে এসেছে। এতে যুদ্ধাস্ত্রের সঙ্গে সঙ্গে যুদ্ধ করার উপযোগী জনবলও বিবেচনায় নেওয়া হয়।

চলুন দেখে নেওয়া যাক সামরিক শক্তিতে শীর্ষ ৫ দেশের সক্ষমতার বিস্তারিত-

যুক্তরাষ্ট্র
ধরণ যুক্তরাষ্ট্র
সক্রিয় সেনা ১২ লাখ ৮১ হাজার ৯০০জন
রিজার্ভ সেনা ৮ লাখ ৬০ হাজার
ট্যাংক ৬ হাজার ২৮৭টি
সাঁজোয়া যান ৩৯ হাজার ২২৩টি
স্বয়ংক্রিয় আর্টিলারি ৯৯২টি
তোয়ানো আর্টিলারি ৮৬৪টি
রকেট প্রজেক্টর ১ হাজার ৫৬টি
সামরিক বিমান ১৩ হাজার ৩৯৮টি
যুদ্ধবিমান ২ হাজার ৩৬২টি
অ্যাটাক বিমান ২ হাজার ৮৩১টি
পরিবহন কাজে ব্যবহৃত বিমান১ হাজার ১৮৩টি
প্রশিক্ষণ বিমান ২ হাজার ৮৫৩টি
হেলিকপ্টার ৫ হাজার ৭৬০টি
অ্যাটাক হেলিকপ্টার ৯৭১টি 
বিমান বন্দর ১৩ হাজার ৫১৩টি 
প্রধান বন্দর ৩৩ টি 
মোট সাবমেরিন  ৬৮ টি  
নৌবাহিনীর মোট জাহাজ  ৪১৫টি
বিমানবাহী রণতরী ২৪টি
দ্রুতগামী যুদ্ধজাহাজ (ফ্রিগেট)  ২২টি
ডেস্ট্রয়ার ৬৮টি
করভেটস্ (রণতরী) ৮২টি
পেট্রোল ভ্যাসেলস (টহল জাহাজ) ১৩টি
মা্ইন ওয়ারফেয়ার ১১ টি


রাশিয়া
ধরণ রাশিয়া
সক্রিয় সেনা ১০ লাখ ৪০ হাজার
রিজার্ভ সেনা ২০ লাখ ৩৫ হাজার
ট্যাংক ২১ হাজার ৯৩২টি
সাঁজোয়া যান ৫০ হাজার ৪৯টি
স্বয়ংক্রিয় আর্টিলারি ৪ হাজার ৮৩টি
তোয়ানো আর্টিলারি ৪ হাজার ৪৬৫টি
রকেট প্রজেক্টর ৩ হাজার ৮৬০টি
সামরিক বিমান ৪ হাজার ৭৮টি
যুদ্ধবিমান ৮৬৯টি
পরিবহন কাজে ব্যবহৃত বিমান৪০১ টি
প্রশিক্ষণ বিমান ৪৯৪টি
অ্যাটাক বিমান ১৪৫৯টি
হেলিকপ্টার ১৪৮৫টি
অ্যাটাক হেলিকপ্টার ৫১৪টি 
বিমান বন্দর ১ হাজার ২১৮টি 
প্রধান বন্দর ৮ টি 
মোট সাবমেরিন  ৫৬ টি  
নৌবাহিনীর মোট জাহাজ  ৩৫২টি
বিমানবাহী রণতরী ১টি
দ্রুতগামী যুদ্ধজাহাজ (ফ্রিগেট)  ১৩টি
ডেস্ট্রয়ার ১৩টি
করভেটস্ (রণতরী) ৮২টি
পেট্রোল ভ্যাসেলস (টহল জাহাজ) ৪৫টি
মা্ইন ওয়ারফেয়ার ৪৭ টি


চীন
ধরণ চীন
সক্রিয় সেনা ২১ লাখ ৮৩ হাজার
রিজার্ভ সেনা ৫ লাখ ১০ হাজার
ট্যাংক ১৩ হাজার ৫০টি
সাঁজোয়া যান ৪০ হাজার
স্বয়ংক্রিয় আর্টিলারি ৪ হাজার
তোয়ানো আর্টিলারি ৬ হাজার ২৪৬টি
রকেট প্রজেক্টর ২ হাজার ৫০টি
সামরিক বিমান ৩ হাজার ১৮৭টি
যুদ্ধবিমান ১ হাজার ২২২টি
অ্যাটাক বিমান ১ হাজার ৫৬৪টি
পরিবহন কাজে ব্যবহৃত বিমান১৯৩টি
প্রশিক্ষণ বিমান ৩৬৮টি
হেলিকপ্টার ১ হাজার ৪টি
অ্যাটাক হেলিকপ্টার ২৮১টি 
বিমান বন্দর ৫০৭টি 
প্রধান বন্দর ১৬ টি 
মোট সাবমেরিন  ৭৬ টি  
নৌবাহিনীর মোট জাহাজ  ৭১৪টি
বিমানবাহী রণতরী ১টি
দ্রুতগামী যুদ্ধজাহাজ (ফ্রিগেট)  ৫২টি
ডেস্ট্রয়ার ৩৩টি
করভেটস্ (রণতরী) ৪২টি
পেট্রোল ভ্যাসেলস (টহল জাহাজ) ১৯২টি
মা্ইন ওয়ারফেয়ার ৩৩ টি


ভারত
ধরণ ভারত
সক্রিয় সেনা ১৩ লাখ ৬২ হাজার ৫০০ জন
রিজার্ভ সেনা ২১ লাখ
ট্যাংক ৪ হাজার ১৮৪টি
সাঁজোয়া যান ২ হাজার ৮১৫টি
স্বয়ংক্রিয় আর্টিলারি ২০০টি
তোয়ানো আর্টিলারি ৪ হাজার ৬০টি
রকেট প্রজেক্টর ২৬৬টি
সামরিক বিমান ২ হাজার ৮২টি
যুদ্ধবিমান ৫২০টি
অ্যাটাক বিমান ৬৯৪টি
পরিবহন কাজে ব্যবহৃত বিমান২৪৮টি
প্রশিক্ষণ বিমান ৩৬৪টি
হেলিকপ্টার ৬৯২টি
অ্যাটাক হেলিকপ্টার ১৭টি 
বিমান বন্দর ৩৪৬টি 
প্রধান বন্দর ১২ টি 
মোট সাবমেরিন  ১৬ টি  
নৌবাহিনীর মোট জাহাজ  ২৯৫টি
বিমানবাহী রণতরী ১টি
দ্রুতগামী যুদ্ধজাহাজ (ফ্রিগেট)  ১৩টি
ডেস্ট্রয়ার ১১টি
করভেটস্ (রণতরী) ২২টি
পেট্রোল ভ্যাসেলস (টহল জাহাজ) ১৩৯টি
মা্ইন ওয়ারফেয়ার ১ টি
ফ্রান্স

ধরণ ফ্রান্স
সক্রিয় সেনা ২ লাখ ৫ হাজার
রিজার্ভ সেনা ১ লাখ ৮৩ হাজার ৬৩৫ জন
ট্যাংক ৪০৬টি
সাঁজোয়া যান ৬ হাজার ৩০০টি
স্বয়ংক্রিয় আর্টিলারি ১০৯টি
তোয়ানো আর্টিলারি ১৫২টি
রকেট প্রজেক্টর ১২টি
সামরিক বিমান ১ হাজার ২৪৮টি
যুদ্ধবিমান ২৭৩টি
অ্যাটাক বিমান ২৭৩টি
পরিবহন কাজে ব্যবহৃত বিমান১২৮টি
প্রশিক্ষণ বিমান ২৫৬টি
হেলিকপ্টার ৫৬৬টি
অ্যাটাক হেলিকপ্টার ৫৬টি 
বিমান বন্দর ৪৬৪টি 
প্রধান বন্দর ১৪ টি 
মোট সাবমেরিন  ১০ টি  
নৌবাহিনীর মোট জাহাজ  ১১৮টি
বিমানবাহী রণতরী ৪টি
দ্রুতগামী যুদ্ধজাহাজ (ফ্রিগেট)  ১১টি
ডেস্ট্রয়ার ১২টি
করভেটস্ (রণতরী) নেই
পেট্রোল ভ্যাসেলস (টহল জাহাজ) ২৩টি
মা্ইন ওয়ারফেয়ার ১৭ টি
Share To:

K. Nayeem

Post A Comment: